শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

বিজিবির কড়া প্রতিবাদে স্থাপনা সরিয়ে নিলো বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় বিএসএফের স্থাপনা নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কড়া প্রতিবাদে স্থাপনার মালামাল সরিয়ে নেয় তারা।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে শূন্য লাইন থেকে মাত্র ২৫ গজ দূরে বিএসএফের চৌকি নির্মাণ করা হচ্ছিল। প্রতিবাদের পরও নির্মাণ কাজ বন্ধ রাখেনি বিএসএফ। পরে বিজিবির কড়া প্রতিবাদে স্থাপনার সব মালামাল সরিয়ে নিতে বাধ্য হয় তারা।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, সকাল ৯টার দিকে বিএসএফ নির্মাণ কাজ শুরু করে। পরে কোম্পানি পর্যায়ে আলোচনার পর বিজিবিকে জানানো হয়, খেলার মাঠে পার্কিং স্থাপনা নির্মাণ করছেন স্থানীয়রা। পরে ব্যাটালিয়ন পর্যায়ে কড়া প্রতিক্রিয়া জানানোর পর তারা কাজ বন্ধ করে নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলতে বাধ্য হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ