শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

কুমারখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুষ্টিয়ার কুমারখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৫টি গবাদিপশু ভস্মীভূত হয়েছে।

রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর যদুবযরা নিদেনতলা বাজারের পাশে ইয়ার আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত সোয়া ১টার দিকে ইয়ার আলীর গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পাশের থাকার ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টাকালে পুড়ে ভস্মীভূত হয়ে যায় দু'টি ঘর। আগুনে দুটি ছাগল রক্ষা পেলেও তার আরও ৫টি ছাগল পুড়ে মারা যায়। গোয়ালঘরে থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন।

ক্ষতিগ্রস্ত দিনমজুর ইয়ার আলী ও তার ছেলে পাপন জানান, তারা এখানে অল্প একটু জমিতে বাস করেন। আগুনে তাদের মাথা গোজার একমাত্র বসতঘর ও ঘরে রাখা কিছু নগদ অর্থসহ শেষ সম্বল সবকিছু আগুনে পুড়ে তারা এখন নিঃস্ব হয়ে গেছেন। সবকিছু হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন অতিবাহিত করছে।

যদুবয়রা ইউপি চেয়ারম্যান মো. শরিফুল আলম জানান, দিনমজুর অসহায় পরিবারটি শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। সরকারি অনুদানের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানের কাছে দরখাস্ত দেওয়া হবে এবং আমি ব্যক্তিগতভাবে ও ইউনিয়ন পরিষদ থেকে সর্বাত্মক সহযোগীতা করবো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ