শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর

খুলনার যোগীপোল ইউনিয়নে হাতপাখার প্রার্থীর গণসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খুলনা দিঘলিয়ার উপজেলাধীন ৬নং যোগীপোল ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমনোনাই মনোনীত হাতপাখা মার্কার চেয়ারম্যান প্রার্থী মাওঃ আব্দুলাহ্ আল-মাসুম দলীয় নেতা-কর্মী ও জনসাধারণকে সাথে নিয়ে মতবিনিময়, গণংযোগ ও প্রচার প্রচারণা করে।

আজ মঙ্গলবার বিকাল চারটায় জাব্দীপুর ঈদগাহ্ মসজিদ থেকে ৬,৭ ও ৮নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করা হয়। মাওঃ আব্দুলাহ্ আল-মাসুমের পক্ষে ৬,৭ ও ৮নং যাব্দিপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ খানজাহান আলী থানা কমিটির নেতৃবৃন্দ ও সাধারন ব্যক্তিবর্গ।

চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ-আল-মাসুম বলেন, চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ৬নং যোগীপোল ইউপি এলাকা একটি দূনিতিমুক্ত আধুনিক, মডেল, সমৃদ্ধ, ইউনিয়ন পরিষদ হিসাবে উপহার দিবেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খানজাহান আলী থানার সভাপতি মোঃ মাস্টার মঈনউদ্দিন ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারী মাওঃ রাসেদুল ইসলাম, মোঃ বজলুর রহামান, প্রচার ও দাওয়াহ সম্পাদক মোঃ আবু ইসহাক, সহ-প্রচার মোঃ ইউনুস আলী, ইসলামী যুব আন্দোলন নেতা শেখ রমজান, থানা ছাত্র আন্দোলনের সভাপতি মুহা. রিয়াজ হাওলাদার, গোলাম মোস্তাফা প্রিন্স, হাসিবুর ইসলাম, জাহিদুল, আঃ মালেক, ইসলামসহ যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ