শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

ঠাকুরগাঁও-এ সীমান্ত এলাকা থেকে ২ নারীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্ত এলাকার নাগর নদী থেকে মাজেদা (৩৫ ) ও রুবিনা (৩২) নামে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার সকালে সীমান্তের ৩৭০ এর ৫ নম্বর সাব পিলার এলাকার নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মাজেদা বেগম কাঁঠালডাঙ্গী গ্রামের ভ্যান চালক সমিরুদ্দিনে স্ত্রী ও রুবিনা বেগম আটঘারিয়া গ্রামের বুধু মোহাম্মদের মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে হরিপুর থানার ওসি আওরঙ্গজেব জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা ঘাস কাটার জন্য নদীর ওপারে যাচ্ছিলেন। এ সময় দুজন পানিতে ডুবে যায়। মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা বিজিবি ক্যাম্পে খবর দেয়। পরে বিজিবি মরদেহ উদ্ধার করে হরিপুর থানায় হস্তান্তর করে।

তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান স্থানীয় থানার ওসি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ