শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর

ভাসানচর থেকে রোহিঙ্গা পালাতে সহায়তাকারী ৬ দালাল গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে রোহিঙ্গাদের পালাতে সহায়তাকারী ৬ রোহিঙ্গা দালালকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, রোহিঙ্গা আশ্রয়নের ক্লাস্টার -১০ রুম নম্বর এফ-১০-এর আবু সাইদের ছেলে মো. সাবের (২১), ক্লাস্টার ২৪ রুম নম্বর-এইচ-৫-এর ইয়াসিনের ছেলে জুবায়ের (২০), ক্লাস্টার-৭ রুম নম্বর এফ-১৩-এর দিল মোহাম্মদের ছেলে আবুল হোসেন (২৬), ক্লাস্টার ২৪ রুম নম্বর সি-৬-এর মোহাম্মদ সিদ্দিকের ছেলে রফিক (১৮), ক্লাস্টার ২৪, রুম নম্বর এইচ-১১-এর জাকারিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (১৯) এবং ক্লাস্টার ১০ রুম নম্বর ডি-১১-১২-এর হাবিবুলাহর ছেলে আবদুল গফফার (৩২)।

পুলিশ সুপারের দফতর থেকে আরও জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তিরা চিহ্নিত দালাল। তারা টাকার বিনিময়ে অন্য রোহিঙ্গাদের পালাতে সহায়তা করতো বলে নিজেরাই স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আজ সকালে ভাসানচর থানায় মামলা দায়ের করেছেন ভাসানচর থানায় এসআই মো. আবুল কালাম।

‘মামলায় গ্রেফতার ৬ জনসহ এজাহারভুক্ত ২১ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ২৩ জনকে আসামি করা হয়েছে। বিকালে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ