শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

আল্লামা জুনায়েদ বাবুনগরী ও আল্লামা আব্দুস সালাম রহ. ছিলেন ক্ষনজন্মা মহাপুরুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাভার উপজেলা উলামা পরিষদের স্মরনসভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন হেফাজতে ইসলামের প্রয়াত আমীর ও হাটহাজারী মাদ্রাসার পরিচলানা বোর্ডের সদস্য আল্লামা জুনায়েদ বাবুনগরী ও ও আরেক পরিচালক আল্লামা আব্দুস সালাম চাটগামী ছিলেন ক্ষনজন্মা মহাপুরুষ৷

আজ বৃহস্পতিবার ১৬ আগষ্ট দুপুর ২ টা থেকে জামিয়া ইসলামিয়া কর্নপাড়া সাভার মাদ্রাসার কম্পাউন্ডে অনুষ্ঠানে বক্তরা এসব কথাবলেন।

তারা আরো বলেন, আজীবন ইসলামী জ্ঞানের সেবা করেছেন তারা৷ জাতিকে আলোর দিশা দিয়েছেন৷ তাদের সমৃদ্ধ জ্ঞান চর্চার আলোকে অসংখ্য ছাত্র কোরআন হাদীসে পান্ডিত্য অর্জন করেছে৷ জাতীয় ও ইসলামী অঙ্গনে তারা অসামান্য অবদান রেখেছেন৷ আল্লামা জুনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলামের আমীর হিসেবে আপোষহীনতার উদাহরন সৃষ্টি করেছেন৷ তাদের হারিয়ে আজ জাতি অনেক বড় সম্পদ থেকে বঞ্চিত হয়েছে৷ তাদের দেখানো তাকওয়া, দুনিয়াবিমুখতা, বাতিলের সামনে মাথা নত না করার আদর্শ যুগ যুগ ধরে সত্যানুসারীদের জন্য পাথেয় হয়ে রইবে৷

সাভার উপজেলা উলামা পরিষদের মহাসচিব মাওলানা আলী আজমের সভাপতিত্বে এবং সহসভাপতি মফতি রফিকুল ইসলাম সরদার ও সাংগঠনিক সম্পাদক মুফতি আলী আকরামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উলামা পরিষদের উপদেষ্টা ও জাতীয় আইম্মা পরিষদের আমীর আল্লামা মহিউদ্দিন রব্বানী, বিশেষ অতিথি ছিলেন পরিষদের সভাপতি আল্লামা ইউসুফ সাদিক হক্কানী ও আল্লামা সাঈদ আহমদ লাকসামী৷ স্মরনসভায় আরো বক্তব্য রাখেন মুফতী কাওসার হুসাইন, মুফতী সুলতান মাহমুদ, মুফতী মাহফুজ হায়দার কাসেমী সহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ৷ পরিশেষে এই দুই বুযুর্গের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ