শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর

দেওয়ানগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জে আখিমনি (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে তার স্বামী শামীম হোসেনের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আখিমনি সানন্দবাড়ী ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে সানন্দবাড়ী লম্বা পাড়া গ্রামের উজ্জল হোসেনের মেয়ে আখিমনির সঙ্গে একই ইউনিয়নের পাঠাধোয়া পাড়া গ্রামের আব্দুস ছালাম মিয়ার ছেলে শামীম হোসেনের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল।

এই কারণে গৃহবধূ আখিমনি নিজের বাবার বাড়িতে থাকতেন। দুইদিন আগে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পরেই আজ স্বামীর ঘর থেকে ঝুলন্ত লাশ পাওয়া যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সেই গৃহবধূর স্বামী শামীম হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ