শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর

মসজিদে যাওয়ার পথে বন্য হাতির আক্রমণে ইমাম আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলীতে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে বন্য হাতির আক্রমণে এক ইমাম গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বড়উঠান ইউনিয়নের খিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ফজরের নামাজে পড়তে যাওয়ার পথে বন্য হাতির আক্রমণে বড়উঠান খিলপাড়া গ্রামের খিলপাড়া মসজিদের ইমাম মাওলানা ইয়ার মোহাম্মদ আনোয়ারী (৪৫) গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বড়উঠান ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মুছা বলেন, আজ ভোরে পাহাড় থেকে আসা একটি বন্য হাতির আক্রমণে আমাদের এলাকার মসজিদের ইমাম গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে মেডিক্যালে ভর্তি আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ