শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

অ্যাম্বুলেন্সে মাদকপাচার, চালক, হেলপারসহ গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাটোরে অ্যাম্বুলেন্সে মাদকপাচারের সময় চালক, হেলপারসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাাপড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের নাটোর সদরের পূর্ব হাগুরিয়ায় মেসার্স এফএনএ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব- ৫ নাটোর ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাদা রঙের অ্যাম্বুলেন্সে করে নাটোর হয়ে রাজশাহী অভিমুখে মাদকদ্রব্য নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

এ সময় অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ৩২ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন— লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দক্ষিণ গড্ডিমারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে (অ্যাম্বুলেন্স চালক) মো. রানা, হেলপার একই গ্রামের আব্দুস সোবাহানের ছেলে শাহ আলম এবং অপরজন ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে আল আমিন।

জিজ্ঞাসাবাদের তারা জানিয়েছেন, লালমনিরহাট জেলার হাতিবান্ধা সীমান্ত থেকে গাঁজা এনে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করার জন্য তারা নিরাপদ বাহন হিসেবে অ্যাম্বুলেন্সে করে রাজশাহীর দিকে যাচ্ছিলেন।

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ