শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর

কেন পালিয়েছিল জামালপুরের মহিলা মাদরাসার সেই ৩ ছাত্রী, জানালেন পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পড়ালেখা ভালো না লাগায় জামালপুরের ইসলামপুর দারুত তাক্বওয়া মহিলা ক্বওমী মাদরাসার আবাসিক কক্ষ থেকে তিন ছাত্রী পালিয়ে যায় বলে জানিয়েছেন পুলিশ সুপার নাছির উদ্দিন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন করে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, উদ্ধার তিন ছাত্রীর জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে নেয়া হয়েছে। পরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার হওয়া চার শিক্ষকের ব্যাপারে তিনি বলেন, তারা মানব পাচার মামলা থেকে ছাড় পেলেও শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তদন্ত সাপেক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া বলেন, গত ১২ সেপ্টেম্বর রাতে ওই তিন ছাত্রী মাদরাসা থেকে বের হয়ে ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে নামে। সেখানে থেকে রাজা মিয়ার রিকশা দিয়ে মান্ডা এলাকায় যায়। পরে সেখানকার কোনো কিছু চিনতে না পেরে কান্না শুরু করে দিলে শান্তনা দিয়ে তাদের নিজের বাসায় নিয়ে যান। তাদের দুইজনকে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি দিয়ে দেন তিনি। পরে শুক্রবার দিবাগত রাতে কমলাপুর রেলস্টেশনে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মুগদার মান্ডা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

আরো পড়ুন: জামালপুর থেকে নিখোঁজ সেই তিন মাদ্রাসাছাত্রী ঢাকায় উদ্ধার

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ