শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর

টাঙ্গাইলে খুন ও অস্ত্র মামলায় গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একাধিক খুন ও অস্ত্র মামলার চিহ্নিত সন্ত্রাসী আতিকুর রহমান রনি ওরফে কোয়াটার রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আতিকুর রহমান রনি ওরফে কোয়াটার রনির বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানাসহ বিভিন্ন থানায় খুন, অস্ত্র ও ছিনতাইসহ ৯টি মামলা রয়েছে। রনি টাঙ্গাইল শহরের দেওলা এলাকার বেলায়েত হোসেনের ছেলে।

গতকাল শনিবার (১৮শে সেপ্টেম্বর) টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেনের নেতৃত্বে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এঘটনায় আজ রবিবার (১৯শে সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১২ সালে কোয়াটার রনি ও তার সহযোগীরা টাঙ্গাইলের পিচুরিয়া এলাকা থেকে শামীম ও মামুন নামের দুইজনকে অপহরণের পর খুন করে মরদেহ গুম করার ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হয়।

সেই মামলায় রনির বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি হয়। কোয়াটার রনির বিরুদ্ধে দুইটি খুন, ৪টি অস্ত্র মামলাসহ আরো তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়াও সে সদর থানায় দায়ের হওয়া ছিনতাই মামলার সন্ধিগ্ধ আসামি।

জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, কোয়াটার রনির বিরুদ্ধে খুন ও অস্ত্র মামলাসহ ৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এরমধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ছিল। একজন সংসদ সদস্য তার নামটা বলেছিলেন। সে পুলিশের খাতায় একজন চিহ্নিত সন্ত্রাসী।

শনিবার তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একটি ছিনতাই মামলারও সন্ধিগ্ধ আসামি। সেই মামলাতে ৫দিনের রিমান্ড চেয়ে তাকে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, টাঙ্গাইলে সন্ত্রাসীদের অভয়ারন্য হতে দেয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। জেলার বাকি সকল সন্ত্রাসীদের ধরতে অভিযান চলমান থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ