শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর

বগুড়ায় বাসের ধাক্কায় সেনা সদস্যের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ায় বাসের ধাক্কায় শামীম হোসেন (৩৩) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। এসময় সঙ্গে থাকা তার ছেলে রেদওয়ান (৭) আহত হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর এলাকায় এমপি চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম মাঝিড়া সেনানিবাসে এফ আই ইউতে সৈনিক পদে কর্মরত ছিলেন।

তিনি মাঝিড়া বন্দর এলাকায় ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। শনিবার রাত ৮টার দিকে তিনি তার ছেলেকে সাথে নিয়ে বাইসাইকেল যোগে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় নওগাঁ থেকে চট্টগ্রামগামী চাঁদনী ট্রাভেলসের (ঢাকা মেট্রো-ব- ১৪- ৬৫৬৩) একটি বাস সৈনিক শামীমকে ধাক্কা দেয়।

এতে শামীম ও তার ছেলে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বগুড়া সম্মিলত সামরিক হাসপাতালে ভর্তি করলে রাত ৯টার দিকে সৈনিক শামীম মারা যান।

দুর্ঘটনার পর পরই বাসটি এবং বাসের চালক আজাদ মোস্তফা (৪০) ও সুপার ভাইজার আমিনুল ইসলামকে (৩৮) আটক করা হয়।

শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নান্নু খান বলেন, দুর্ঘটনার পর পরই সেনা সসদ্যরা বাসসহ চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে দিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ