রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

হবিগঞ্জের কাঠমিস্ত্রির বানানো বাইসাইকেল অবিকল মোটরসাইকেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম।। হবিগঞ্জের চুনারুঘাটে কাঠের বাইসাইকেল তৈরি করেছেন এক যুবক। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি। নাম তার লক্ষণ সূত্র ধর। কাজের ফাঁকে ফাঁকে মাত্র ১৫ দিনে এ ব্যতিক্রমী বাইসাইকেল তৈরি করে সে।

চুনারুঘাট পৌর শহরের মুসলিম হলে আরাফাত ফার্নিচারে কাঠমিস্ত্রি হিসেবে কাজ করে লক্ষণ সূত্র ধর। সে সুনামগঞ্জ জেলার দিরাই থানার উজানধর গ্রামের মৃত নরেশ সূত্র ধরের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে সে তার কাঠের বাইসাইকেল চালিয়ে চুনারুঘাট বাজারে আসলে উৎসুক জনতা সাইকেলটি দেখতে ভিড় জমায়। বাইসাইকেল হলেও এটি দেখতে অবিকল মোটরসাইকেলের মতো। সিটও তৈরি করেছে মোটরসাইকেলের আদলে।

কাঠমিস্ত্রি লক্ষণ সূত্র ধর জানান, দোকানে কাজ বেশি থাকার কারণে প্রতি রাতে কাজের ফাঁকে ফাঁকে ১৫ দিনে সাইকেলটি তৈরি করেছি। টাকা যোগাড় করে এটাতে মটর ও ব্যাটারি সংযুক্ত করবো, এমন ব্যবস্থা রেখেছি।

তবে ব্যাটারি রাখার যায়গা অর্থাৎ টাঙ্কির ভেতরে বর্তমানে সাউন্ড বক্স বসানো হয়েছে।স্থানীয় সরকার প্রশাসন ও উদ্যোগী ব্যক্তিরা যদি লক্ষণ সূত্র ধরের মেধাকে মূল্যায়ন করেন, তবে সে তার উদ্ভাবনকে আরো সামনে এগিয়ে নিতে পারবে। সমৃদ্ধি পাবে শিল্প, সময়ের বিবর্তনে এলাকা ছাপিয়ে দেশের সুনাম ছড়িয়ে পড়বে বিশ্বে, এমনটাই মনে করছেন সচেতনরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ