শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে চুল্লি থেকে পড়ে ২ শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ করা অবস্থায় চুল্লির উপর থেকে ছিটকে পড়ে দুই শ্রমিক নিহত এবং অপর এক শ্রমিক মারাত্মক আহত হয়েছেন।

সোমবার দুপুরে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শ্রমিক ওই প্রকল্পের রোসেম কোম্পানিতে কর্মরত ছিলেন।

নিহত শ্রমিকরা হলেন, ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চররূপপুর ফটু মার্কেট এলাকার ওয়াছেব আলীর ছেলে মনি (৪০) এবং সিরাজগঞ্জে জেলার শাহজাদপুরের গাড়াদহ গ্রামের সন্তোষ চন্দ্র সরকারের ছেলে মাধব চন্দ্র সরকার (৪৪)। এছাড়া আহত ব্যক্তির নাম-ঠিকানা তাৎক্ষণিক পাওয়া যায়নি।

জানা যায়, রূপপুর প্রকল্পের ২নং চুল্লিতে নির্মাণ কাজ করা অবস্থায় হঠাৎ তিনজন ছিটকে নিচে পড়ে মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত শ্রমিককে চিকিৎসার জন্য রাজশাহী নিয়ে যাওয়া হয়েছে।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ তাদের ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যায়, সেখানে দুজন মারা যায়। লাশের ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ দুটি ঈশ্বরদী থানা হেফাজতে রাখা ছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ