মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের প্রথম মুসলিম নারী চেয়ারম্যান খাদিজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: প্রথম নারী ও প্রথম মুসলিম হিসাবে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের (আইপিআই) ৩৫তম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খাদিজা প্যাটেল।

তিনি একজন অনুসন্ধানী সাংবাদিক এবং মুসলিম এশিয়ান ব্যাকগ্রাউন্ডের চতুর্থ প্রজন্মের প্রতিনিধি। তিনি দক্ষিণ আফ্রিকার মেইল অ্যান্ড গার্ডিয়ানের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে যুব-শ্রেণির সাংবাদিকদের দিকনির্দেশনা দিচ্ছেন সক্রিয়ভাবে। আরব নিউজ। দক্ষিণ আফ্রিকায় শীর্ষ স্থানীয় মিডিয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম খাদিজা প্যাটেল। বিশ্বের সবচেয়ে পুরোনো মিডিয়াবিষয়ক ওয়াচডগ হিসাবে পরিচিত আইপিআইয়ের ৩৫তম চেয়ারপারসন হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি।

১৯৫০ সালে নিউইয়র্ক সিটিতে যাত্রা শুরু করে আইপিআই। এর সঙ্গে যুক্ত ছিলেন ৩৪ জন পুরুষ সম্পাদক-প্রকাশক ও একজন নারী সম্পাদক। খাদিজা বলেন, বিশ্বে সবচেয়ে উত্তম কাজ হলো একজন সাংবাদিক হওয়া। এতে অনেক বেশি বেতন পাওয়া যায় না। তবে এর ভেতর আনন্দ পাওয়া যায়। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ