শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর

ইউপি নির্বাচনে বিজয়ী হাটহাজারী ফারেগ আলেম মাওলানা জাহাঙ্গীর, উচ্ছ্বসিত এলাকাবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

সন্দ্বীপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে  বিজয়ী হয়েছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান  জামিয়া ইসলামিয়া পটিয়ার সাবেক শিক্ষার্থী ও হাটহাজারী মাদরাসার ফারেগ স্বতন্ত্রপার্থী ক্বারী মাওলানা জাহাঙ্গীর।

আপেল মার্কা বিজয়ী হয়েছেন মাওলানা জাহাঙ্গীর। তার বিজয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ  অভিনন্দন জানিয়েছেন তাকে।

দীর্ঘদিন ধরে তিনি এলাকাবাসীর সেবায় নানা ধরনের সামাজিক কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন অনেকেই।

ইউপি নির্বাচনে বিজয়ী হয়ে মাওলানা জাহাঙ্গীর প্রথমে আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা আদায় করেছেন। নিজের ভোটারদের ধন্যবাদ জানিয়ে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, এই বিজয় আমার নয়, এলাকার গরিব দুঃখী ও মেহনতী মানুষের যারা আমাকে তাদের সেবা করার সুযোগ দিয়েছেন। এছাড়া তিনি আরও বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন গরিব-দুঃখী এবং সবার পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে পারি।

সন্দ্বীপের ১৩নং আজিমপুর ইউনিয়ন পরিষদদের ১ নং ওয়ার্ডে মোট ভোটার ৩০৫ জন।এরমধ্যে
বিজয়ী পেয়েছেন ৭২।মাওলানা জাহাঙ্গীর পড়াশোনা করেছেন সন্দ্বীপ আজিমপুর আশ্রাফুল উলুম মাদ্রাসা ও
জামেয়া ইসলামিয়া পটিয়ায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ