শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর

আটকের ১১ ঘণ্টা পর তিন বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ময়দান সীমান্ত দিয়ে ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশিকে আটকের ১১ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আটকের পর রাত ৮টার দিকে পতাকা বৈঠক শেষে আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

আটককৃতরা হলেন- ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত আফতাব হোসেনের পুত্র তাজুল ইসলাম (২৮), সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাচিরচর গ্রামের আব্দুল করিমের ছেলে মো. আনোয়ার হোসেন এবং একই এলাকার শহি আলমের পুত্র আহিদুল ইসলাম (১২)।

পরে বুধবার দিবাগত রাত ১টার দিকে বিজিবির ময়দান বিওপি’র কমান্ডার নায়েক সুবেদার মো. খোরশেদ আলী বাদী হয়ে অনুপ্রবেশের অভিযোগ এনে মামলা দায়ের করে ওই ৩ জনকে থানায় সোপর্দ করেন।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় দালালের মাধ্যমে কাজ করার জন্য ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ময়দান এলাকার আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৫ এর ৮ সাব-পিলারের পার্শ্ববর্তী এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ওই ৩ জন। এরপর ৯৮৩ এর ১০ এস সাব-পিলারের পার্শ্ববর্তী এলাকায় ভারতের দীঘলটারী বিএসএফ বিওপির টহল দল তাদের আটক করে। পরে বিজিবির মাধ্যমে আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের ফেরত দেওয়ার কথা জানায় বিএসএফ।

এরই পরিপ্রেক্ষিতে রাত ৮টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৮৫ এর ৮ এস সাব-পিলারের পাশে বিজিবি এবং বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর আটককৃতদের হস্তান্তর করে বিএসএফ।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন মামলা দায়েরের কথা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ৩ জনকে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামস্থ ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেন মোহাম্মদ জামাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ