শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর

পুলিশের মাইক্রোবাসে বিস্ফোরণ, আহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালী জেলা কারাগার থেকে আসামি নিয়ে লক্ষ্মীপুর কারাগারে যাওয়ার পথে পুলিশের একটি মাইক্রোবাসের এয়ার ফিল্টার বিস্ফোরণে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় গাড়িতে থাকা ৪ আসামিও আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দুই পুলিশ কনস্টেবলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- রাকেশ ও বেসান্ত। তাৎক্ষণিকভাবে অপর আহতদের নাম জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, আসামিবাহী গাড়িটির এয়ার ফিল্টার বিস্ফোরণে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ