শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর

পিকআপের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নওগাঁর মান্দায় পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উপজেলার সাতবাড়িয়া এলাকা সংলগ্ন নুরজাহান ইটভাটার অদুরে এ দুর্ঘটনটি ঘটে।

নিহত শিক্ষার্থী খুশি আক্তার (১৮) উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে ও সাতবাড়িয়া আবদুস সাত্তার এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, নিহত খুশি আক্তারকে বহনকারী ব্যাটারিচালিত অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে পাকা সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় খুশি।

নিহতের বাবা দুলাল হোসেন জানান, খুশিকে নিয়ে তার স্ত্রী সানোয়ারা বেগম চিকিৎসার জন্য রাজশাহীর উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তারা ফেরিঘাট বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পিকআপের ধাক্কায় ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়ে মেয়ে খুশি মারা যান।

মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, কেউ মামলা না করায় নিহত খুশির আক্তারের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ