শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর

মসিকের ৩২১ কোটি ৪৩ লাখ টাকার বাজেট অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ২০২১-২০২২ অর্থবছরে ৩২১ কোটি টাকার বেশি প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি মেয়র মো. ইকরামুল হক টিটুর সভাপতিত্বে বাজেট সভায় এই অনুমোদন দেওয়া হয়।

সভায় ২০২১-২০২২ অর্থবছরে ৩২১ কোটি ৪৩ লাখ টাকার বাজেট অনুমোদনের পাশাপাশি ২০২০-২০২১ অর্থবছরের ১৮৪ কোটি ৫২ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়।

২০২১-২০২২ সালের রাজস্ব বাজেট ৭৫ কোটি ২০ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ধরা হয়েছে ২৪৬ কোটি ২৩ লাখ টাকা। সাধারণ সংস্থাপন খাতে ১৯ কোটি ৫৪ লাখ টাকা; শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও সমাজকল্যাণ খাতে ৩ কোটি ০১ লাখ টাকা; স্বাস্থ্য খাতে ২ কোটি ২৫ লাখ টাকা; বর্জ্য ব্যবস্থাপনা খাতে ১০ কোটি ৯৫ লাখ টাকা; উন্নয়ন খাতে ১৮ কোটি ৫০ লাখ টাকা; পরিবহন খাতে ৬ কোটি ৪৮ লাখ টাকা; নগর পরিকল্পনা খাতে ০২ কোটি টাকা এবং বিবিধ খাতে ০৭ কোটি টাকা বাজেট প্রস্তাব করা হয়।

বাজেট বিষয়ে মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘অর্জনযোগ্য একটি বাজেট প্রণয়নের চেষ্টা করেছি। নির্বাচিত পরিষদ প্রায় আড়াই বছর অতিবাহিত করলেও করোনার কারণে অনেক কার্যক্রম বিলম্বিত হয়েছে। তবে ইতোমধ্যে আমরা করের বিন্যাস, আদায় পদ্ধতি ইত্যাদি অনেকটাই নির্ধারিত করতে পেরেছি। বাজেটের লক্ষ্যমাত্রা অর্জনে আরও শক্ত অবস্থানে থাকবো।’

তিনি বলেন, ‘করোনায় নাগরিকদের সুবিধাথে আমরা ৪০ ভাগ হোল্ডিং কর মওকুফ করেছি। করোনার কারণে অনেকে খুব ভালো অবস্থায় নেই। এই সময়ে তাদের পাশে আমাদের থাকতে হবে। আমাদের প্রাথমিক দায়িত্ব নাগরিকদের ভালো রাখা।’

বাজেট সভা সঞ্চালন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সভায় অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও প্যানেল মেয়র ১ মো. আসিফ হোসেন ডনসহ অন্যান্য প্যানেল মেয়র, কাউন্সিলর, বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানরা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ