শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর

মাগুরায় ভ্যানে ট্রাকচাপায় প্রাণ গেল মা-মেয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাগুরার শালিখা উপজেলায় ইঞ্জিনচালিত ভ্যানে ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জুনারী গ্রামের আড়পাড়া বুনাগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শালিখার পুলুম গ্রামের ইবাদুল ফকিরের স্ত্রী শরীফা বেগম (৩২) ও তার মেয়ে খাদিজা (৭ মাস)।

শালিখা থানার ওসি তারকনাথ বিশ্বাস জানান, সকাল সাড়ে ৯টার দিকে ইঞ্জিনচালিত ভ্যানে শরীফা তার মেয়েকে নিয়ে উপজেলা সদর আড়পাড়া যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী একটি ট্রাক তাদের ভ্যানকে চাপা দে। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। নিহত মা ও মেয়ের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ