শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭০০ কোরআন শরীফ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ইমাম, মোয়াজ্জেম, মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৭শ কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) শরীয়তপুরে-১ আসনের সংসদের নিজ বাড়িতে বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু মিয়ার উদ্যোগে, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিশেষ অতিথি আরো বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসনে অপু।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জাজিরা থানার আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মী।

অনুষ্ঠান শেষে অসহায়, দিনমজুর, দুস্থ,পথচারীদের এক হাজার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেন, বঙ্গবন্ধুর তার জীবন দিয়ে বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতা এনে দিয়েছেন। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি দিয়েছেন। শেখ হাসিনা এখন বিশ্ব নেত্রী, তার তুলনা তিনি নিজেই। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার বিকল্প নেই।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ