শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর

সিলেটের কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
সিলেট (গোয়াইনঘাট) থেকে>

সিলেটের কোম্পানীগঞ্জে ১৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সোমবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুহা. আবু সায়েম চৌধুরীর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চানালো হয়।

জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম দিক নির্দেশনা, অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ (গোয়াইনঘাট সার্কেল), কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে.এম নজরুল এর তত্ত্বাবধানে কোম্পানীগঞ্জ থানা এলাকা মাদকমুক্ত করতে এই বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে উপজেলার বিলাজুর গ্রামের বাবুলের বাড়ির পূর্ব পাশে গোঘড়াখালের মধ্যে পানির নিচ থেকে ৮টি চটের বস্তা ভর্তি ১৪৯ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ২৫ হাজার টাকা।

মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মুহা. লুৎফর রহমান বলেন, কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

‘পুলিশ সুপার মহোদয়েরে নির্দেশে জেলা পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। মাদক,জুয়াসহ সবধরনের অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ