মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

উন্নয়নের কারণে নাগরিক দুর্ভোগ ও ভোগান্তি প্রত্যাশিত না: মেয়র রেজাউল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নগরের আগ্রাবাদ বাদামতলী মোড়ের মাজার গেইটসংলগ্ন নালায় পড়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সেহেরীন মাহবুব সাদিয়ার (২০) নিখোঁজ ও মরদেহ উদ্ধারের দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করেছেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শনকালে মেয়র বলেন, আধুনিক নগর গড়তে উন্নয়ন করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ড যে-ই করুক, এ কারণে নাগরিক দুর্ভোগ ও ভোগান্তি হবে এটা প্রত্যাশিত না। চট্টগ্রাম নগরীতে করপোরেশনসহ যেসব সেবা প্রতিষ্ঠান উন্নয়ন কাজ করছে তাদের সবার মধ্যে সমন্বয় না হলে ভবিষ্যতেও এধরনের ঘটনা আরো ঘটবে।

তিনি সেহেরীন মাহবুব সাদিয়ার মৃত্যুর ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এ জন্য দুঃখ প্রকাশ করেন।

মেয়র এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কারণে ক্ষতিগ্রস্ত আগ্রাবাদ থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত সড়ক অবিলম্বে সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে অনুরোধ করেন।

তিনি এ ব্যাপারে করপোরেশনের পক্ষ থেকে চউককে সার্বিক সহযোগিতা করা হবে বলে উল্লেখ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ