মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় ৩ জেলের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বঙ্গোপসাগর সংলগ্ন লালদিয়ার চর এলাকায় সমুদ্রে ডুবে যাওয়া ট্রলারের মধ্য থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জেলেরা হলেন- পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার হোচেন আলীর ছেলে ইব্রাহিম (২৮), তোতা মিয়ার ছেলে মনির (২২) ও বাদুরতলা এলাকার আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে সরোয়ার (২৫)।

এর আগে, উত্তাল সমুদ্র থেকে তীরে ফেরার সময় মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বঙ্গোপসাগরের দক্ষিণ আশার চর এলাকায় ১১ জন জেলে নিয়ে এফবি আল্লাহর দান নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ওই ট্রলারে থাকা ১১ জেলের মধ্যে ৮ জেলেকে উদ্ধার করা হলেও তিন জেলে নিখোঁজ ছিলেন। পরে আজ ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বরগুনা জেলার ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গতকাল ট্রলারডুবির ঘটনার পর ওই তিন জেলে নিখোঁজ ছিলেন। ট্রলারডুবির খবর পেয়ে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের জন্য গতকাল মঙ্গলবার একটি উদ্ধারকারী ট্রলার পাঠানো হয়।

দীর্ঘ প্রচেষ্টার পর আজ বুধবার সকালে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয় এবং নিখোঁজ তিন জেলেদের মরদেহ ওই ট্রলারের ভেতরেই পাওয়া যায় বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ