মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

আজ জাতীয় কন্যাশিশু দিবস: নিষ্পাপ এ ফুলপাখিদের জন্য রইলো শুভকামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় কন্যাশিশু দিবস আজ। এবারের প্রতিপাদ্য ‘আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হব, ডিজিটাল বাংলাদেশ গড়ব’। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, পুরুষতান্ত্রিক সমাজে কন্যাশিশুর জন্ম অধিকাংশ ক্ষেত্রেই অনাকাঙ্ক্ষিত হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে গ্রামীণ সমাজ ব্যবস্থায় কন্যাশিশুর জন্মকে বাড়তি বোঝা হিসেবে বিরক্তির সঙ্গে গ্রহণ করা হয়। এ দৃষ্টিভঙ্গির কারণে শিক্ষিত, সচেতন, কর্মদক্ষ একজন পরিপূর্ণ মানুষ হিসেবে বেড়ে ওঠার সুযোগ থেকে তারা অনেকাংশেই বঞ্চিত হয়।

মন্ত্রণালয় আরো জানায়, এই প্রেক্ষাপটে ২০১১ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস প্রস্তাব উত্থাপিত হয়। ২০১২ সালে জাতিসংঘের রেজুলেশনের মাধ্যমে ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড ঘোষণা করা হয়। আর্ন্তজাতিকভাবে শিশু অধিকার সপ্তাহ শুরু হয় ২৯ সেপ্টেম্বর থেকে।

প্রসঙ্গত, পৃথিবীজুড়ে লিঙ্গবৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করা হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো প্রতিবছর এ দিবসটি পালন করে থাকে। তবে বিভিন্ন দেশ বিভিন্ন দিনে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশে দিবসটি পালন করা হচ্ছে ৩০ সেপ্টেম্বর।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ