মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

জৈন্তাপুর চিকনাগুল ছাত্র জমিয়তের ২০ প্রতিষ্ঠানে 'বৃক্ষরোপণ কর্মসূচি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
সিলেট গোয়াইনঘাট থেকে>

জৈন্তাপুর উপজেলার বাংলাদেশ ছাত্র জমিয়ত চিকনাগুল ইউনিয়ন শাখার উদ্যোগে উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১১০টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

শুক্রবার (১ অক্টোবর) 'ছাত্র জমিয়ত বাংলাদেশ, চিকনাগুল ইউপি শাখা'র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাওলানা মুহা. মাহফুজ আদনান এর সভাপতিত্বে, হাফেজ রুহুল আমীনের সঞ্চালনায়, অনুষ্ঠিত ইউপি ছাত্র জমিয়তের উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- ১৭ পরগণার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, চেয়ারম্যান পদপ্রার্থী, হাফেজ আব্দুল মুছাব্বির ফরিদ। ইউপি জমিয়তের যুগ্ম সম্পাদক, মাও. মুহিব্বুল্লাহ। ৮নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী, যুবনেতা মোঃ শাহজাহান ও চৌধুরী গিয়াস উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক, ছাত্রনেতা লুকমান হাকিম । ইউপি শাখার সাবেক সভাপতি, মাও. আফজল হোসাইন, সহ সম্পাদক সুলতান আহমদ, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন প্রমূখ।

নেতৃবৃন্দ উৎফুল্লচিত্তে স্বহস্তে চিকনাগুল মাদ্রাসা ও ঈদগাহে দু'টি চারা রোপণ করেন এবং আগামীতেও এরকম উদ্যোগে নিতে উৎসাহ প্রদান করত সম্মুখপানে এগিয়ে যাওয়ার সাহস যোগান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ