মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

নাটোরে বাস মলিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শ্রমিক পেটানোর অভিযোগে নাটোরের বাস মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোর ও সিংড়া সমিতির সাথে পুলিশ সুপার লিটন কুমার সাহার বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।

পরে পুলিশ সুপারের দেয়া সঠিক বিচারের আশ্বাসে নাটোরের বাস মলিক-শ্রমিকরা তাদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়। নাটোর ও সিংড়া সমিতির মধ্যেকার বিরোধ নিরসনের লক্ষে দু’পক্ষের সাথে কাল শনিবার পুলিশ সুপারের সাথে পুনরায় বৈঠকের কথা রয়েছে।

উলে­খ্য, দুইজন শ্রমিককে মারপিটের প্রতিবাদে নাটোরের বাস মালিক ও শ্রমিকরা বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতীসহ অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে। শুধুমাত্র নাটোরের বাস মালিক ও শ্রমিকরা এই ধর্মঘট শুরু করে। তবে নাটোরের ওপর দিয়ে অন্য জেলার বাস চলাচল স্বাভাবিক ছিল।

এদিকে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা নিজ কার্যালয়ে নাটোর ও সিংড়া সমিতির মধ্যেকার বিরোধ মিমাংশায় বৃহস্পতিবার বিকেলে এক বৈঠকে বসেন। কিন্তু কোন সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।

তবে শনিবার পুনরায় বৈঠকে বসার সিদ্ধান্ত হয়। এ সময়ের মধ্যে নাটোর সমিতিকে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানালে নাটোর সমিতি সাময়িকভাবে ধর্মঘট প্রত্যাহার ঘোষণা দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ