মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

টেকনাফ সাবরাং বড় মাদ্রাসার সহকারী পরিচালকের জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ।।

টেকনাফ থেকে>

হাজারো ভক্ত, ছাত্র শিক্ষক ও মুসল্লীদের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে টেকনাফ সাবরাং দারুল উলুম বড় মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা আমির হোসাইন (৭০) এর জানাজা ।

রবিবার (৩ অক্টোবর) বাদ আসর দারুল উলুম মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন কনিষ্ঠ ছেলে মাওলানা নাছির উদ্দিন ।

জানাজায় বিভিন্ন প্রান্ত থেকে আসা আলেম ও মুসল্লীরা অংশগ্রহণ করেন।

জানাজা শেষে টেকনাফের প্রয়াত আলেম আমির হোসাইনকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় ।

রবিবার (৩ অক্টোবর) সাবরাং উত্তর নয়াপাড়া গ্রামের নিজ বাড়িতে ভোর ৪:৪৫ মিনিটের দিকে ইন্তেকাল করেন বর্ষীয়ান এই আলেম ।

প্রয়াত মাওলানা আমির হোছাইন টেকনাফের সর্বোচ্চ বিদ্যাপীঠ আল জামিয়া আল জামিয়া টেকনাফ ও হ্নীলা দারুস সুন্নাহ এবং চট্টগ্রামের পটিয়া মাদ্রাসা থেকে দাওরায়ে হাদীস পাশ করে ।

তিনি একাধারে হ্নীলা দারুস সুন্নাহয় ৮বছর এর পর সাবরাং দারুল উলুম বড় মাদ্রাসায় দীর্ঘ ৪৮বছর শিক্ষকতা জীবন শেষ করেন ।

এছাড়া তিনি অনেক ধর্মীয়, সেবামূলক কাজে সম্পৃক্ত ছিলেন । তার হাতে সাবরাং বড় মাদ্রাসায় এতিমখানা ও এলাকায় অনেক মসজিদ, মক্তব প্রতিষ্ঠিত হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ