মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

স্বামীর বাঁশের আঘাতে স্ত্রীর পরকীয়া প্রেমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংপুরে স্বামীর বাঁশের লাঠির আঘাতে নিহত হয়েছেন স্ত্রীর পরকীয়া প্রেমিক পারভেজ (২৫)। এ ঘটনায় আহত হয়েছেন স্ত্রী মমতাজ বেগমও (৩৪)।

গতকাল শনিবার রাতের এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরেশ চন্দ্র জানান, পীরগঞ্জ পৌর এলাকার সরকারি হাইস্কুলের সামনে মোবাইল সার্ভিসিং দোকানের মালিক পারভেজ ইসলামের সাথে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনাকান্দ এলাকার আমিনুল ইসলামের স্ত্রী মমতাজ বেগমের পরকীয়ার সম্পর্কের অভিযোগ ছিল।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে আমিনুল বাড়িতে ফিরে স্ত্রী ও পারভেজকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় ধরে ফেলেন। এতে ক্ষুব্ধ হয়ে আমিনুল বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়িভাবে স্ত্রী ও পারভেজকে পেটাতে থাকেন।

এতে মাথায় গুরুতর আঘাত পান পারভেজ। পরে সেখান থেকে বের হয়ে রাস্তায় অজ্ঞান হয়ে যান। স্থানীয়রা তাকে সেখান থেকে তুলে প্রথমে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে পারভেজের মৃত্যু হয়। আহত মমতাজ বেগমকে পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওসি জানান, আমরা বিষয়টি তদন্ত করছি। তবে দুপুর ১টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। পারভেজের বাবা পীরগঞ্জ সদর ইউনিয়নের বালুয়াঘাট এলাকার বাসিন্দা রেনু মেকার জানান, তিনি ছেলে হত্যার বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেবেন।

এ ঘটনার পরপরই আমিনুল বাড়ি থেকে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। মমতাজ বেগমের ১ মেয়ে সন্তান এবং নিহত পারভেজের এক ছেলে সন্তান আছে।

-এটি