মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

চট্টগ্রামে ৫ দফা দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মানববন্ধন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাদিয়াসহ,সম্প্রতি নালায় পড়ে নিহতদের ক্ষতিপূরণসহ পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৬ সেপ্টেম্বর ২১) আগ্রাবাদ মোড থেকে দেওয়ানহাট মোড় পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের নগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং দায়িত্বহীনতার কারণে অকালেই ঝরে পড়ছে বহু তাজা প্রাণ। এত এত দুর্ঘটনার পরও কর্তৃপক্ষের কোন ধরণের সচেতনতা আমরা দেখছি না। ফলে সচেতন নাগরিক হিসেবে আমরা আজ উদ্বিগ্ন।

এই দুই প্রতিষ্ঠানের রেষারেষি ও দায়িত্বহীনতায় চট্টগ্রাম শহর অনিরাপদ নগরীতে পরিণত হয়েছে। অপরিকল্পিত উন্নয়নের ফলে বন্দরনগরী চট্টগ্রাম পথচারীদের জন্য মৃত্যুফাঁদ হয়ে দাঁড়িয়েছে।

এ সময় নগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম বলেন বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাদিয়ার মৃত্যুর পর সচতেন নাগরিক সমাজ উদ্বেগ প্রকাশ করলেও সিটি কর্পোরেশন মেয়র ও সিডিএ একে অন্যের উপর দায় চাপাচ্ছে। কর্তৃপক্ষের এমন দায়িত্বহীনতায় আমরা হতাশ না হয়ে পারছি না। অনিরাপদ ফুটপাত, ঢাকনা বিহীন ড্রেন, পর্যাপ্ত ফুট ওভারব্রীজ না থাকায় সাধারণ পথচারীরা নিত্য বিপদের সম্মুখীন হচ্ছে। এছাড়াও চট্টগ্রাম নগরীর প্রধান সমাস্যা হলো জলাবদ্ধতা। সিটি মেয়র এবং সিডিএ কর্তৃপক্ষ বার বার জলাবদ্ধতা নিরসনের কথা বললেও বাস্তবে কার্যকরী কোন পদক্ষেপ চোখ পড়ছে না।দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত বন্দরনগরী চট্টগ্রামের এমন বেহালদশা থেকে মুক্তির লক্ষ্যে অবিলম্বে দায়িত্বহীন এসব প্রতিষ্ঠানের কর্তা ব্যাক্তিদের শাস্তির মুখোমুখি করা হোক। নয়তো চট্টলার নাগরিক সমাজকে সাথে নিয়ে নগর বাঁচানোর স্বার্থে ইসলামি আন্দোলন বাংলাদেশ কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি আলহাজ্ব আবুল কাশেম মাতবর, নুরুল ইসলাম বিএà¦