মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

মুহিবুল্লাহ হত্যা মামলায় আরো ৩ আসামি তিন দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে গ্রেফতার আরো তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন উখিয়ার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা জিয়াউর রহমান, আব্দুস সালাম ও মোঃ ইলিয়াস।

কক্সবাজার কোর্ট পুলিশ পরিদর্শক চন্দন কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাষ্ট্রপক্ষ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন

এর আগে ৩ অক্টোবর এ হত্যাকাণ্ডে গ্রেফতার দুই সন্দেহভাজন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তারা হলেন মোহাম্মদ সলিম উল্লাহ প্রকাশ, লম্বা সেলিম (৩৩) এবং শওকত উল্লাহ (২৩)। তারা দু’জনই রোহিঙ্গা।

গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নিজ সংগঠনের কার্যালয়ে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ। তার ছোট ভাই হাবিব উল্লাহ পরদিন রাতে উখিয়া থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ