শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি সদর শাখার কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাগড়াছড়ি প্রতিনিধি: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি সদর শাখা কমিটি গঠন ও দ্বীন প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) বাদ এশা খাগড়াছড়ি পৌরসভার আরামবাগস্থ অস্থায়ী কার্যালয়ে জেলা আইম্মা পরিষদের সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা সেক্রেটারি মাওলানা নুরুল কবির আরমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন- খাগড়াছড়ি কোর্ট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, হাসপাতাল গেট জামে মসজিদের খতিব মাওলানা শফিউল্লাহ, রোড ডিভিশন মসজিদের ইমাম মাওলানা রেজাউল করিম মিসবাহ, মোহাম্মদ পুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, নুনছড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বশির উদ্দিন, দক্ষিণ পাড়া জামে মসজিদের খতিব মাওলানা জামাল উদ্দিন প্রমূখ।

সভায় বক্তাগণ বলেন, বর্তমানে আমাদের সমাজে নানান কুসংস্কার ও অশ্লীলতায় ভরে গেছে। নৈতিক চরিত্রের বিপর্যয় ঘটেছে। খুন ধর্ষণ , চুরি-ডাকাতি ও অসহায় মানুষের উপর জুলুম নির্যাতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।এ পরিস্থিতিতে আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। আদর্শবান মানুষ এবং দ্বীন প্রতিষ্ঠায় ওলামা কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতেে হবে।

আলোচনা শেষে মাওলানা ইউসুফ কে সভাপতি, মাওলানা রেজাউল করিম মিসবাহকে সিনিয়র সহ-সভাপতি ,মাওলানা জামাল উদ্দিন ও মাওলানা নাসিরকে সহ-সভাপতি ও মাওলানা মাওলানা মুসা কে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি সদর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।

পরিশেষে দেশ, জাতি ও ইসলামের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ