মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

জেলাব্যাপী ব্যাপক কাজের রোডম্যাপ ঘোষণা করলো সিলেট জেলা ছাত্র জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সিলেট বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল হামিদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুকমান হাকিমের পরিচালনায় বৈঠকে সামনের ৩ মাসে তৃণমূলে ব্যাপক কাজের সিদ্ধান্ত ও রোডম্যাপ করা হয়।

০৭ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৪ টায় বৈঠকে হওয়া সিদ্ধান্তসমূহের মধ্যে অন্যতম হচ্ছে বর্ধিত সভা, ১৫ নভেম্বরের ভেতরে প্রতিটি ইউনিয়ন কমিটি গঠনপূর্বক উপজেলা কমিটি গঠন করা, জেলাধীন প্রতিটি ক্যাম্পাসে কমিটি গঠন করার প্রক্রিয়া জোরদার করা, ক্যাম্পাস শাখা গঠন উপলক্ষ্যে যুগ্ম-সম্পাদক কাওসার আহমদকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট উপকমিটিও গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক কাউসার আহমদ, সাংগঠনিক সম্পাদক মুশতাক আহমদ, অর্থ সম্পাদক সালমান চৌধুরী, প্রচার সম্পাদক আবু তালহা তোফায়েল, সাহিত্যসম্পাদক আব্বাস উদ্দিন, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক আবুল কাশিম, পাঠাগারসম্পাদক ফয়সল আহমদ, সমাজসেবা সম্পাদক জাহিদ আল হাসান, ছিদ্দিক আলম, সুফিয়ান আহমদ, শামসুল ইসলাম, আব্দুল্লাহ মাহফুজ, প্রমুখ।
পরিশেষে সিলেট জেলা ছাত্র জমিযতের সভাপতি আব্দুল হামিদ খান বলেন।

সংগঠনহীন ক্যারিয়ার আর ক্যারিয়ারহীন সংগঠন কারো জন্যই কল্যাণকর নয়। এটা না ইসলাম চায় আর না ইসলাম বলে। কাজেই ক্যারিয়ার ও সংগঠনের কাজ গুরুত্বসহকারে করতে হবে। ক্যারিয়ার দিয়ে সংগঠনকে পরিচালনা করতে হবে এবং সাংগঠনিক যোগ্যতা দিয়ে নিজেদের ক্যারিয়ারকে সমাজজীবনে কাজে লাগাতে হবে।

কেন্দ্রীয় ছাত্র জমিয়তের নির্দেশনা, সংবিধান ও মুরব্বীদের পরামর্শের আলোকে শতভাগ আনুগত্য, ত্যাগ, পরিশ্রম করে সাংগঠনিক কাজ চালিয়ে যেতে তিনি সবাইকে আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ