মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের উদ্যোগে কম্বল কারখানা উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

শান্তি-সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন স্থাপন করেছে কম্বল কারখানা।

বৃহস্পতিবার (৭  অক্টোবর) সকালে গুইমারা রিজিয়নে এ কম্বল কারখানার উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোয়াজ্জেম হোসেন।

এসময় তিনি বলেন, পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যহত থাকবে।

উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জি এস ও টু আই মেজর তাজুল ইসলামসহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

এছাড়াও গুইমারা রিজিয়নের তত্বাবধানে সিন্দুকছড়ি জোন কর্তৃক জালিয়াপাড়া এলাকায় একটি জুতার কারখানা, লক্ষীছড়ি জোন কর্তৃক ক্ষুদ্র পোষাক কারখানা স্থাপন ও মাটিরাঙ্গা জোন কর্তৃক খাদ্য উৎপাদন কারখানা স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, উৎপাদিত পণ্যসামগ্রী বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক দেশের বিভিন্ন অঞ্চলের দরিদ্র জনসাধারনের মাঝে বিতরণ করা হচ্ছে। এর ফলে পাহাড়ের ও সমতলের উভয় জনগোষ্ঠী মানবিক সহায়তা প্রাপ্ত হচ্ছেন এবং অর্থনীতিতে ও গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ