মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

শাহ আমানত বিমানবন্দরে ৮০টি স্বর্ণের বারসহ নিরাপত্তাকর্মী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয় কেজি ২৮০ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বারসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে। স্বর্ণের বারগুলো পাঁচ কোটি ৩৪ লাখ টাকা মূল্যের বলে জানা গেছে।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান জানান, আজ শনিবার সকালে নিরাপত্তাকর্মী বেলাল উদ্দিনকে সন্দেহবশত তল্লাশি চালান সিভিল অ্যাভিয়েশনের গোয়েন্দারা। এ সময় বেলাল উদ্দিনের কোমরে বাঁধা তিনটি পুটলি থেকে ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণের বারগুলো সকালে টয়লেটে পেয়েছেন বলে জানিয়েছেন নিরাপত্তাকর্মী বেলাল উদ্দিন। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বেলালকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ