শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি

খাগড়াছড়িতে ইউপি নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলনের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার (১০ অক্টোবর) বাদ এশা মাটিরাঙ্গা সুপার মার্কেট মিলনায়তনে জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে যৌথ সাংগঠনিক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা সেক্রেটারী মাওলানা কাওছার আজিজীর এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর শ্রমিক নেতা মোঃ ইব্রাহিম খলিল ,ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির দায়ী সম্পাদক আশিকুর ইসলাম, জেলা ইসলামী আন্দোলনের সদস্য ডা.আনোয়ার হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি হাফেজ জামাল উদ্দিন মৃধা, সাধারণ সম্পাদক মুহাং আল-আমিন ,ইসলামী যুব আন্দোলন এর সহ সভাপতি মুহাংআলম হোসেন, ইশা ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা রবিউল ইসলাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় আন্দোলনের মহাসচিব চেয়ারম্যান প্রার্থীদের কে উপস্থিত জনতার সামনে পরিচয় করিয়ে দিয়ে বলেন,দেশে আজ চরম দুর্দিন চলছে ।চাররিদিকে হাহাকারা।চাউল -ডাল , তৈল,পেঁয়াজ চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বগতি।দুর্নীতি চরম আকার ধারণ করেছে। এ থেকে সচেতন মানুষ পরিত্রাণ চাই। তাই দুর্নীতি ও শোষণ মুক্ত দেশ গড়তে আসন্ন ইউপি নির্বাচনে ইসলামের পক্ষে হাতপাখার প্রার্থীদের বিজয় করতে সকালের প্রতি আহ্বান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ