মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১০ অক্টোবর) সকালে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের রায়সন্তুষপুর ঝাওয়ারখাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের মানিকপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (৮) এবং ছৈলা আফজালাবাদ ইউনিয়নের জগন্নাথপুর নোয়াগাঁও গ্রামের কমলারুন নেসার ছেলে নাজমুল ইসলাম (১৮)।

ওসি শেখ মো. নাজিম উদ্দিন জানান, সকালের দিকে ছাতক থেকে যাত্রীবাহী একটি সিএনজি সিলেটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ঘাতক ট্রাকটির সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি। এতে ৪ জন সিএনজি যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ