শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

তুরাগে ট্রলারডুবি: ৩ দিনের মাথায় মা-মেয়ের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় আরও এক নারী ও তার মেয়ের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। তাদের নিয়ে এখন পর্যন্ত মোট সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) সকালে রূপায়ন বেগম (৩০) নামে ওই নারীর মরদেহ আমিনবাজার সেতুর নিচে ভেসে ওঠে। আর তার ৩ বছরের মেয়ের মরদেহ উদ্ধার করা হয় মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে।

আমিনবাজার থানার নৌ পুলিশ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেন, এ নিয়ে মোট সাতজনের লাশ উদ্ধার হলো। তাদের মধ্যে এখন পর্যন্ত ৬ জনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। রূপায়ন বেগম ও তার মেয়ে ছাড়া উদ্ধার হওয়া বাকিদের মধ্যে ছিলেন শিউলি আক্তার (২০), ইমরান (৩), ফারহান মনি (৪), আরমান (৪)। বাকি একজনের নাম জানা যায়নি। সেই সঙ্গে এখনো নিখোঁজ রয়েছেন ৩ জন।

এদিকে ট্রলারডুবির ঘটনায় গতকাল উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। কিন্তু এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।

শনিবার ভোর ৫টার দিকে তুরাগ নদে কয়লার ঘাট এলাকায় মাঝ নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি তলিয়ে যায়। ডুবে যাওয়ার সময় ওই নৌকার নারী-শিশুসহ ১৭ থেকে ১৮ জন যাত্রী ছিল। এ সময় কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শিশু নারীসহ ৭ জন নিখোঁজ ছিল। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর ডুবুরি দল। অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ অংশ নেয়। পরে তীব্র স্রোত ও আলোক স্বল্পতার কারণে সন্ধ্যা ৬ টায় প্রথম দিনের অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস। আজ রবিবার ভোর ৬ টা থেকে দ্বিতীয় দিনের মত উদ্ধার অভিযান শুরু হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ