শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন: সিলেটে আওয়ামী লীগের প্রার্থী যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট সিলেট>

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

জানা গেছে, সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউপিতে ওবায়দুল্লাহ ইসহাক, হাটখোলা ইউপিতে মুহা. মোশাইদ আলী, মোগলগাও ইউপিতে মুহা. হিরন মিয়া, কান্দিগাও ইউপিতে মুহা. নিজাম উদ্দিন পেয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা।

এদিকে, বালাগঞ্জ উপজেলার সদর ইউপিতে জুনেদ মিয়া, পুর্বপৈলনপুর ইউপিতে মুহা. শিহাব উদ্দিন, বোয়াজুগ ইউপিতে আনহার মিয়া, দেওয়ান বাজার ইউপিতে ছহুল আব্দুল মুমিন, পশ্চিম গৌরীপুর হাজি মুহা. আমিরুল ইসলাম মধু ও পূর্ব গোরীপুর ইউপিতে হিমশু রঞ্জন দাসকে দেয়া হয়েছে নৌকা প্রতীক।

অপরদিকে, কোম্পানীগঞ্জ উপজেলায় ইসলামপুর ইউপিতে মুহা. মুল্লুক হোসেন, তেলীখাল ইউপিতে নুর মিয়া, ইছাকলস ইউপিতে এখলাছুর রহমান, উত্তর রনি খাই ইউপিতে মুহা. ফয়জুর রহমান ও দক্ষিণ রনিখাই ইউপিতে মুহা. ইকবাল হোসেন ইমাদকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর সিলেটসহ সারাদেশে ৮৪৮টি ইউনিয়ন পরিষদে ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোটগ্রহণ ১১ নভেম্বর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ