শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

রাজশাহীর পুঠিয়ায় মাদরাসা ছাত্র নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় মাদরাসা ছাত্র পারভেজ হোসেন (১৩) নিখোঁজ হয়েছে। সে পুঠিয়ার নান্দিপাড়ার শাহজাহান সরদারের ছেলে।

পারভেজের বোন জামাতা ইঞ্জিনিয়ার নাজমুল হাসান জানান, শনিবার (০৯ অক্টোবর) বিকালে পারভেজ বাড়ির পাশে বেলতলা মোড় থেকে একটি অটোতে করে নাটোরের বড়গাছা চৌধুরী পাড়া হাফিজিয়া মাদরাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরে খোঁজ নিয়ে পারভেজ সেখানে পৌঁছেনি বলে জানা গেছে। পারভেজের বাবা মালয়েশিয়ায় থাকে।

অনেক খোঁজাখুজির তাকে না পেয়ে রোববার (১০ অক্টোবর) বিকালে থানায় জিডি করতে এসেছি। জিডি লিখিতভাবে ডিউটি অফিসারের কাছে জমা দিয়েছি।

থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, আমরা জিডির আবেদন ও ছেলেটির ছবি নিয়েছি। ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তের পর আইনি ব্যবস্থা নেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ