মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

হেঁটে হজ করা ১১৫ বছরের মহিউদ্দীন আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেঁটে হজ পালনকারী দিনাজপুরের ১১৫ বছরের হাজী মুহা. মহিউদ্দীন মারা গেছেন।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার রামসাগর খসরুর মোড়ে মেয়ের বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে, দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ জোহর রামসাগর জাতীয় উদ্যানের বায়তুল আকসা জামে মসজিদের সামনে তার জানাজা হয়। এর পর রামসাগর দীঘিপাড়ায় পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে।

দিনাজপুর সদর উপজেলার ৯ নম্বর আশস্করপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাজী মহিউদ্দীন দিনাজপুর সদর উপজেলার রামসাগর দীঘিপাড়া গ্রামের মৃত ইজার পণ্ডিত ও মমিরন নেছার ছেলে। তিনি জাতীয় উদ্যানের বায়তুল আকসা জামে মসজিদের সাবেক ইমাম।

১৯০৬ সালের ১০ আগস্ট জন্মগ্রহণ করেন মুহা. মহিউদ্দীন। ১৯৬৮ সালে হজ করার উদ্দেশ্যে পায়ে হেঁটে দিনাজপুর থেকে রওনা দেন তিনি। পায়ে হেঁটে হজ করতে যেতে-আসতে তার সময় লেগেছিল ১৮ মাস। এ ১৮ মাসে তিনি পাড়ি দেন কয়েক হাজার কিলোমিটার পথ। এ সময়ে তিনি সফর করেন ৩০ দেশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ