মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ফুটপাত দখলমুক্ত করতে মসিকের অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহ শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা গাঙ্গিনাপাড়কে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে গাঙ্গিনাপাড় থেকে পালিকা শপিং সেন্টার পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।

এ সময় তিনি ফুটপাতের উপর অবৈধ দোকান এবং মালামাল উচ্ছেদ করেন এবং সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেন। অভিযানকালে ৪ ব্যক্তিকে ৪ মামলায় ১৮শ’ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ জানান, ‘জনভোগান্তি লাঘবে এ অভিযান অব্যাহত থাকবে।’ এ সময় স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, বাজার আদায়কারী জাবেদ আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

-এএ