শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ময়মনসিংহে মহিলা মাদরাসায় আগুন, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহের ফুলপুর উপজেলার পৌর শহরের 'জামিয়াতুল হুমাইরা রা. লিল বানাত' মহিলা মাদরাসার বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অফিস কক্ষের অফিসিয়াল কাগজপত্রসহ মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

মাদ্রাসার মুহতামিম মাওলানা ইয়াহইয়া বলেন, আগুনের শিখা উপরে উঠে গেলে আমরা টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের উৎপত্তি হয়েছে।

মাদ্রাসার সদরুল মুহতামিম শায়খুল হাদিস হাফেজ মাওলানা মুজিবুর রহমান বলেন, আগুনটা অফিসকক্ষে লেগেছে। এতে অফিসের কম্পিউটার, অফিসিয়াল কাগজপত্র, কিতাবাদি ও অনেক গুরুত্বপূর্ণ মালামালসহ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন পুরো মাদরাসায় ছড়ায়নি। তাছাড়া মাদরাসা বন্ধ ছিল। ছাত্রীরা সবাই ছুটিতে ছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ