মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

রংপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংপুরের পীরগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুকুল মিয়া (৩৮) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) বিকালে উপজেলার অন্নদানগর ইউনিয়নের রাধাবল্লভ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুকুল মিয়া ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় সাতদরগা দাখিল মাদরাসার কম্পিউটার বিষয়ের সহকারী শিক্ষক ছিলেন।

এলাকাবাসী জানায়, মুকুল মিয়া বাড়ির পাশের পুকুরে বৈদ্যুতিক পাম্প লাগিয়েছিলেন। বুধবার বিকালে পাম্পটি অন্যত্র নেওয়ার জন্য খুলতে যান। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। পরে তাকে পুকুরে ভাসতে দেখে বাড়ির লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ