মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

চট্টগ্রামে আধাবেলা হরতাল ডাক দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে এবার প্রতিমা বিসর্জন দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকার মোমিন রোডে অবস্থান কর্মসূচিতে তিনি এ ঘোষণা দেন।

দেশের বিভিন্ন এলাকায় মন্দির, মণ্ডপে হামলা-চেষ্টার প্রতিবাদে মোমিন রোডে অবস্থান নেয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্যরা। এতে অংশ নিয়ে রানা দাশগুপ্ত বলেন, এসব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত অবস্থান থেকে সরবো না। চট্টগ্রামে কোনো প্রতিমা বিসর্জন দেওয়া হবে না।

এসব হামলার বিচারের দাবিতে ঐক্য পরিষদের পক্ষ থেকে আগামীকাল চট্টগ্রামে আধাবেলা হরতাল ডাকা হয়েছে। এদিকে, শুক্রবার দুপুরে আন্দরকিল্লা শাহী মসজিদের সামনে একটি প্রতিবাদ সমাবেশ থেকে একদল লোক পাশের জেমশন হল মণ্ডপে ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় পেছন থেকে পুলিশ তাদের ধাওয়া দিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

এ সময় পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে ও লাঠিচার্জ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপকমিশনার বিজয় বসাক দ্য ডেইলি স্টারকে বলেন, দুপুরে একদল লোক মণ্ডপে ঢোকার চেষ্টা করলে, পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রায় ৫০ জনকে আটক করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ