শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি

দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানিকগঞ্জের হরিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন।

আজ শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ-ঝিটকা-হরিরামপুর সড়কে হরিরামপুর উপজেলার কৌড়ি কলেজ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাটুরিয়া উপজেলার তিল্লি এলাকার মামুন মিয়া (২৫) ও মানিকগঞ্জ সদর উপজেলার পুর্ববেতিলা গ্রামের সবুজ মিয়া (২৪)। আহতরা হলেন- হরিরামপুর উপজেলার পাড়াগ্রাম বিজয়নগর এলাকার নিখিল সরকারের ছেলে কার্তিক (২৭)।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ছয়টার দিকে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন মারাত্মকভাবে আহত হয় এবং মোটরসাইকলেটি দুমরেমুচরে যায়। দ্রুত তাদের মানিকগঞ্জ জেলা শহরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক ডা. আলিফ দুইজনকে মৃত ঘোষণা করেন এবং অন্যজনকে হাসপাতালে ভর্তি করেন।

হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহতের খবর পেয়েছি। হাসপাতালে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ