মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

নোয়াখালীর ডিসি-এসপির অপসারণ দাবি রানা দাশগুপ্তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর ডিসি ও এসপির অপসারণ দাবি করেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

রোববার দুপুরে নোয়াখালীর চৌমুহনী হিন্দু সম্প্রদায়ের একাধিক মন্দিরসহ বিভিন্ন দোকানপাট পরিদর্শন করেন রানা দাশগুপ্ত। এরপর তিরি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

রানা দাশগুপ্ত সাংবাদিকদের বলেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসার ব্যবস্থা এবং মঠ-মন্দিরের যা ক্ষতি হয়েছে তা পুনরায় নির্মাণ করে দিতে হবে।

তিনি আরো বলেন, বিভিন্ন জায়গায় মন্দিরে হামলার মাধ্যমে তারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তাদের উদ্দেশ্য হলো দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে মুক্তিযুদ্ধের দেশে যে উন্নয়ন হয়েছে সে উন্নয়নকে বাধাগ্রস্থ করা। বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে বিনষ্ট করা এবং এই জাতীয় হামলার মধ্য দিয়ে সংখ্যালঘুদের দেশত্যাগে বাধ্য করা।

এদিকে নোয়াখালীর বেগমগঞ্জ ও চৌমুহনী এলাকায় হিন্দু সম্প্রদায়ের একাধিক মণ্ডপ পুলিশসহ বিভিন্ন পক্ষ বাদী হয়ে ছয়টি মামলা করেছে।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন তিনি এসব মামলায় ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান।

এনটি