মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

৬ দিন বন্ধ থাকার পর বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) বেলা ১১টা থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বিয়ষটি নিশ্চিত করেছেন।

দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি সমন্বয় করে বাংলাবান্ধা স্থলবন্দর ও ভারতে ফুলবাড়ি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম গত ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন বন্ধ থাকে।

টানা ৬ দিন বন্ধ শেষে রোববার থেকে পুনরায় বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। স্থলবন্দরে কার্যক্রম শুরু হওয়ায় শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্যতা ফিরে আসে।

-এএ