মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

কিশোরগঞ্জে রাস্তার পাশে কলাপাতায় মোড়ানো নবজাতক; উদ্ধার করল এলাকাবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জে রাস্তার পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

রোববার দিবাগত রাত ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউ‌নিয়নের বড়খাপন এলাকায় রাস্তার পাশে নবজাতকের কান্না শুনতে পান কয়েকজন।

সেখান থেকে কলাপাতায় মোড়ানো অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করা হয়। পরে তাকে ভ‌র্তি করা হয় কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। নবজাতকটি বর্তমানে সুস্থ আছে।

‌নবজাতকটিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নবজাতক ওয়ার্ডের ইনটেন‌সিভ কেয়ার ইউ‌নিটে চি‌কিৎসা দেওয়া হচ্ছে। তাকে সেবাযত্ন করছেন এক নারী। তিনি শিশুটিকে দত্তক নিতে চান বলে জানিয়েছেন। এজন্য প্রশাসনের সঙ্গে তার স্বামী কথা বলেছেন বলেও জানান।

হাসপাতালের ‌সি‌নিয়র স্টাফ নার্স ফাতেমা খাতুন বলেন, শিশুটিকে ১২টার দিকে হাসপাতালে আনা হয়। প্রাথ‌মিক চি‌কিৎসায় নবজাতকটি এখন সুস্থ আছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আবুবকর সি‌দ্দিক বলেন, পু‌লিশ ও প্রশাসনের তত্ত্বাবধা‌নে শিশু‌টিকে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে। সমাজসেবা বিভাগের সঙ্গে কথা বলে শিশু‌টির বিষয়ে সিদ্ধান্ত নেবে প্রশাসন।

-এমএইচ